1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেহাংগল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সেহাংগল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবক

প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সেহাংগল বাজার সংলগ্ন সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহত যুবক মোহাম্মদ ইসরাফিল হাওলাদার (৩০)। তিনি নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় তৈয়ব আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেহাংগল বাজারের পাশে সড়কের মাঝখানে কাটা গাছ ফেলে রাখা ছিল। ওই সময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইসরাফিল হাওলাদার গাছটি চোখে না পড়ায় সেটিতে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ইসরাফিলকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সড়কের পাশে প্রায়ই গাছ কেটে ফেলে রাখা হয় এবং সুপারির ছোলা, গাছের ছাল ও জ্বালানি কাঠ রাস্তার ধারে শুকানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা বলেন, এসব অসচেতন কর্মকাণ্ডের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তাই ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!