1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেভেন ডেইজে ইঁদুর-বিড়ালের বিষ্ঠা মিশ্রিত চাল, লাখ টাকা জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সেভেন ডেইজে ইঁদুর-বিড়ালের বিষ্ঠা মিশ্রিত চাল, লাখ টাকা জরিমানা

প্রতিনিধি

সেভেন ডেইজে ইঁদুর-বিড়ালের বিষ্ঠা মিশ্রিত চাল, লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং এলাকায় সেভেন ডেইজ নামে রেস্তোরাঁয় ইঁদুর ও বিড়ালের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার রান্না, অনুমোদনহীন কেমিক্যাল রঙ ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার শাহ আমীন সুপার শপকে অনুমোদনহীন পণ্য বিক্রয় ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

একই অভিযানে নগরীর ২ নম্বর গেট এলাকার ‘হালাল শেফ’ নামে একটি প্রতিষ্ঠানে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত, ফ্রাইড রাইস এবং ক্ষতিকর কেমিক্যাল ও রংমিশ্রিত মরিচ ব্যবহার করে রান্নার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে হীরা ফার্মাকে ২০ হাজার ও ফয়সাল মেডিকোকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও খাদ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!