1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেফ এক্সিটের প্রয়োজন নেই, এদেশেই থাকবো : ধর্ম উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সেফ এক্সিটের প্রয়োজন নেই, এদেশেই থাকবো : ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এ দেশের নাগরিক, এদেশেই থাকবো। তিনি বলেন, আমার কোনো অপরাধ নেই, আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করিনি বা কাউকে চুরি করতে সহায়তা করিনি। অতএব আমার কোনো অপরাধ নেই, তাহলে আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হবো।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনারা কি সুষ্ঠু নির্বাচনের দিকে যাবেন? কেউ কেউ বলছেন উপদেষ্টারা আঁতাত করছেন পালানোর জন্য বা সেফ এক্সিটে যাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা কোথায় দেশ থেকে পালাবো, আমার ঢাকা শহরে কোনো বাড়ি নেই। চট্টগ্রাম শহরেও কোনো বাড়ি নেই। আমি সেফ এক্সিট নিয়ে কি বাইরে গিয়ে রাস্তায় শুয়ে থাকবো। এই দেশটা আমার। আমরা যদি একটা নির্বাচিত সরকারকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি সেটা আমাদের বড় সফলতা। এটা আমাদের জন্য কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ করিনি, কোনো টাকা লুট করিনি। যে আমাদের লুকিয়ে থাকতে হবে।

সম্প্রতি আপনি একটি মাদ্রাসায় বলেছেন যে, বর্তমানে একটি কঠিন সময় পার করছেন, আমরা কি সে কঠিন সময় অতিক্রম করতে পেরেছি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কঠিন সময়তো সবসময়। আমরা যে সময় দায়িত্ব নিয়েছি সেটা একটা সংকটময় সময়ে। সে সময় কোনো ল’ অ্যান্ড অর্ডার ছিল না। গত বছরের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সে সময়টা আরো বেশি ভয়ঙ্কর ছিল। সে সময় কোনো সরকার ছিল না, সংসদ ছিল না। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন ২০ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ। সেটা বর্তমানে ৩২ বিলিয়নের বেশি হয়েছে।

তিনি বলেন, আমরা আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সব সিস্টেমকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পথ মসৃণ করে রেখেছি।

যাদের আন্দোলনের ফলে আপনারা উপদেষ্টা হয়েছেন, তারা কেন বলছেন বিশেষ করে নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিটসহ বিভিন্ন অভিযোগ করছেন এবং তারা কেন আপনাদের অবিশ্বাস করছেন, এ অবস্থাটা কেন তৈরি হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা নাহিদ সাহেবই ভালো বলতে পারবেন। এ ব্যাপারে আমার পক্ষে বলা কঠিন।

তিনি বলেন, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এ দেশের নাগরিক, এদেশেই থাকবো। আমার কোনো অপরাধ নেই, আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করিনি বা কাউকে চুরি করতে সহায়তা করিনি। অতএব আমার কোনো অপরাধ নেই, তাহলে আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হবো।

যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলো তাদের সঙ্গে কি সরকারের কোনো দূরত্ব তৈরি হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারতো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিক কারণে অনেকেই অনেক কথা বলেন। সবকিছুতো আর শতভাগ মাপা যায় না। আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, রাজনৈতিক নেতাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো। প্রত্যেকের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!