1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি

প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর ওপর দিয়ে নির্মিত কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে যাত্রীবাহী একটি টেম্পু পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সেতুর বোয়ালখালী প্রান্তে এ ঘটনা ঘটে।

নদীতে পড়ার পর স্রোতের তোড়ে গাড়িটি ভেসে যায়। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার রাতে গাড়িটি বোয়ালখালী থেকে সেতু দিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সেতুতে ওঠার পর এক তৃতীয়াংশ গিয়ে গাড়িটি হঠাৎ রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

চট্টগ্রাম নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম একরাম উল্লাহ  বলেন, কালুরঘাট সেতুতে সংস্কারের কাজ চলছে। সেতুতে ওঠার পর পিছলে নদীতে পড়ে গাড়িটি স্রোতের তোড়ে ভেসে যায়। স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটিতে দুজনই ছিলেন। যদিও সিসিটিভি না থাকায় এটি নিশ্চিত হওয়া যায়নি। গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কালুরঘাট রেলওয়ে সেতু ১৯৩০ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মাণ করে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া। পরে ১৯৬২ সালে ওই সেতুর ওপর দিয়েই সড়ক পথের যান চলাচল শুরু হয়। দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার এই ৬৩৮ মিটার সেতুটি এর আগে দুইবার সংস্কার করা হয়েছিল। ২০০১ সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ২০১১ সালে সেতুটিকে চুয়েটের একদল গবেষক আরও একবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন পরিচালনার জন্য ৯৩ বছরের পুরোনো এই সেতুকে সংস্কার করা হচ্ছে। ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি মেরামতের জন্য ঠিকাদার হিসেবে কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সংস্কারের কাজ শেষ ঘোষণা না হলেও একমাস আগে থেকে সেতুটি দিয়ে জোর করে গাড়ি চলাচল শুরু করে চালকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!