1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

প্রতিনিধি

ব্যারিস্টার কায়সার কামাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, সুশাসন নিশ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ–এর আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য–এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সংখ্যালঘু, মানবাধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। তিনি উল্লেখ করেন, গারো ও হাজংসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন এবং তাদের জীবনমান উন্নয়নে তিনি কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদে সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসডিজি বাস্তবায়নে আগ্রহী সংসদ সদস্যদের সমন্বয়ে কার্যকর ককাস গঠন করা গেলে উন্নয়ন ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠন সহজ হবে।

নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা জানান, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে তারা একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে মানসম্মত শিক্ষা, জনসেবা, সুশাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–এর সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!