1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ

রাশেদুল ইসলাম

নোয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের হাজী কুব্বাত মালাদারে গো বাড়িতে এমন উঠান বৈঠকের আয়োজন করেন ৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এতে ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির মেয়ে ডা. ফাহমিদা পদ্ম মৌসুমি।
এই সময় ডা. ফাহমিদা বলেন- আপনারা আমার বাবা শাহাজাহান সাহেব কে ধানের শীষ মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করুন।আপনাদের সমস্যার কথা আমি শুনেছি।এই এলাকার মানুষের সর্বপ্রথম সমস্যা জমি নিয়ে তা আমরা নির্বাচিত হলে আমার বাবা সমাধা করবে।
আরেক টা কথা বলে রাখি আমার বাবার নিকট কোনো সন্ত্রাসীদের ঠাঁই নেই।যদি আমাদের দলের কেউই আপনাদের সাথে কোনো কিছু করে আপনারা আমার বাবাকে জানাবেন। তিনি সব সময় চরের মানুষের কথা শুনেন।আপনারা সরাসরি ওনাকে না জানাতে পারলে ও আমার বাবার রাজনৈতিক সহযোদ্ধাদের কে জানাতে পারেন তারা আমার বাবাকে জানাবে।
তিনি আরো বলেন – আপনারা বেশিরভাগই কৃষক পরিবারের। আপনাদের আয় মধ্যম তাই আমাদের বিএনপির সরকার নির্বাচিত হলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড ও আপনাদের পুরুষদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা রয়েছে এতে করে আপনারা স্বাচ্ছন্দে দিন কাটাতে পারবেন।তাই সকলের নিকট অনুরোধ আমার বাবা শাহাজাহান সাহেব কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এসময় সাবেক নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু,সুবর্ণচর উপজেলা কৃষক দলের মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মৎসজীবিদলের সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম,মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ইব্রাহিম মেম্বার, কৃষক দল নেতা বেলাল উদ্দিন, জামাল মেম্বার,৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফোরকান উদ্দিন মিন্টু, সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!