1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে: রিজভী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে। আপনারা দেখছেন অহংকারের মাত্রা, ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে, সেখানে তা দেখা গেছে। রোববার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জিয়া সাইবার ফোর্স আলোচনা সভার আয়োজন করে। রিজভী দাবি করেন, সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছে। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজলকে। যুথিকে কেন আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানেও তারা ভোটের অধিকার কেড়ে নিল, ফলাফল কেড়ে নিল। ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হতো।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, রাষ্ট্রশক্তিকে আওয়ামী লীগের পেশিশক্তিতে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার সেদিকে খেয়াল নেই।

তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোরাই কেয়ার করছে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!