1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপ্রিম কোর্টে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এসআরএফের তীব্র নিন্দা ও প্রতিবাদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সুপ্রিম কোর্টে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এসআরএফের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধি

এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারের ওপর হামলার ঘটনায়  জানিয়েছে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দায়িত্বরত সাংবাদিকের ওপর হামলার ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর প্রকারান্তরে হামলা। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এ ধরনের হামলা স্বাধীন বিচার বিভাগের মর্যাদাকেও ক্ষুণ্ন করে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাসের রায় নিয়ে ব্রিফিংয়ের আগ মুহূর্তে হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

এর মধ্যে আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতারকে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হন। তাৎক্ষণিক পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের কিল, ঘুসি ও লাথি মেরে আহত করেন।

এতে বেশি আহত হন সাংবাদিক জাবেদ আখতার। পরে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিক জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে পাঠান।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!