1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুন্দরবন দিবসে ‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুন্দরবন দিবসে ‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল

প্রতিনিধি

সুন্দরবন দিবস উপলক্ষ্যে পরিবেশ ও গবেষণা সংস্থাগুলোর সমন্বয়ে ঘোষণা করা হয়েছে সুন্দরবন সামিট-২০২৬। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল খুলনা ও সুন্দরবনে অনুষ্ঠিত হবে এই সামিট।

সামিটের মূল লক্ষ্য সুন্দরবন এবং এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় নীতি সংলাপ, উদ্ভাবন, তরুণদের অংশগ্রহণ এবং কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ উদ্যোগকে শক্তিশালী করা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণ এবং সম্মিলিত জলবায়ু উদ্যোগ জোরদারের লক্ষ্যে জাতীয় এ আয়োজন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, স্বপ্নপুরী কল্যাণ সংস্থা ও ওয়াটারকিপারস বাংলাদেশ যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।

সামিটে নীতিনির্ধারক, গবেষক, তরুণ পরিবেশকর্মী ও নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, ডেভেলপমেন্ট পার্টনার এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।

মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এটি প্রতিনিয়ত বাংলাদেশকে রক্ষা করছে। আমাদের নিজেদের বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে।

এ সময়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসাচ’র ডেপুটি ডিরেক্টর রাউফা খানম, স্বপ্নপুরী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা অংশীদার, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গবেষক, গণমাধ্যম এবং বৈশ্বিক অংশীজনদের এই উদ্যোগে যুক্ত হয়ে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!