1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সুনামগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বোরো ধান শুকানোর খলার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুর্হূতে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মওসুমের হাওরের বোরো ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিলে খলার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আশপাশের লোকজন উভয়পক্ষকে নিবৃত্ত করেন। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!