ইপেপার / প্রিন্ট
ঢাকা: ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস শুধুমাত্র নিম্নলিখিত দেশের জন্য শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া পরিচালনা করে:
ফিনল্যান্ড
আইসল্যান্ড
লাটভিয়া
লুক্সেমবার্গ
পোল্যান্ড
স্লোভেনিয়া
সুইডেন
সোমবার (১৯ জানুয়ারি) সুইডিশ দূতাবাস থেকে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, এই সাতটি দেশের বাইরে অন্য কোনো দেশের বসবাসের অনুমতি বা জাতীয় ভিসা সংক্রান্ত কোনো বিষয়ে তারা প্রতিনিধিত্ব করে না।
দূতাবাস আবেদনকারীদের সরাসরি সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা মাইগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।