1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ড: মূল আসামি বাবু শেখ গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ড: মূল আসামি বাবু শেখ গ্রেপ্তার

প্রতিনিধি

 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছর বয়সী শিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিই এ ঘটনার মূল অভিযুক্ত।

গত শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার ভেতর থেকে শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির বাড়ি কুমিরা এলাকায়। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, তা তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, তাকে প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

উদ্ধারের সময় শিশুটির গলা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং নিজেদের পরনের কাপড় দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!