1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে মাদরাসাছাত্র অপহরণ চেষ্টার ঘটনায় একজন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিলেটে মাদরাসাছাত্র অপহরণ চেষ্টার ঘটনায় একজন আটক

প্রতিনিধি

সিলেটে মাদরাসাছাত্র অপহরণ চেষ্টার ঘটনায় একজন আটক
সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন নবাব রোড এলাকায় মাদরাসাছাত্র অপহরণচেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের একটি দল। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের লালাদিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন লালাদিঘীর পাড় এলাকার আলিম মিয়ার ছেলে হিসাম আহমদ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে নগরের নবাব রোড এলাকায় একটি প্রাইভেটকার থেকে ফিল্মি স্টাইলে এক মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে রাত সাড়ে ১২টার দিকে লালাদিঘীর পাড়স্থ মাহমুদ ভিলা–৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সন্দেহভাজন হিসামকে আটক করা হয়।

এদিকে মহানগর পুলিশের একটি সূত্র বলছে, প্রাথমিক তদন্তে আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অপহরণচেষ্টার ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালি মডেল থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনায় মূলে কাদের ইন্ধন রয়েছে সেগুলো খোঁজা হচ্ছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!