1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে নৌকাডুবে এক যুবক নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটে নৌকাডুবে এক যুবক নিহত

প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাপনা নদীতে নৌকাডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) মধ্যরাতে কাপনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মারা যাওয়া সাদাত হোসেন ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর প্রথম খন্ড গ্রামের শিব্বির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সাদাত হোসেন দুই বন্ধু মিলে ছোট্ট একটি নৌকা নিয়ে কাপনা নদীতে ঘুরতে আসে। দুই বন্ধু  ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এলে তারা কাপনা নদী হয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।

কাপনা নদীতে প্রবল স্রোতের কারণে লংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পর তাদের নৌকা ডুবে যায়। তাদের চিৎকার শুনে ফতেহপুর ১ম খন্ড গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে রাসেল আহমদকে উদ্ধার করলেও মোহাম্মদ সাদাত হোসেন পানিতে তলিয়ে যান। পরে রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পিপিএম বলেন, নিখোঁজ যুবকের খবর আমরা গতরাত ১০টার সময় পাই। পরে রাত সাড়ে ১২টার পরে তার ভেসে আসা মরদেহ স্থানীয়রা উদ্ধার করে।

এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হইয়েছে।বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পিপিএম বলেন, নিখোঁজ যুবকের খবর আমরা গতরাত ১০টার সময় পাই। পরে রাত সাড়ে ১২টার পরে তার ভেসে আসা মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হইয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!