1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিলেটে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প

প্রতিনিধি

আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনের জন্য সিলেটে সংক্ষিপ্ত ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল।
ঈদুল ফিতরের ছুটির পর অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
আজ ইউনুস জানান, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করবো আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলবো চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভালো ছিল।’
ইউনুস জানান, ২৬ বা ২৭ এপ্রিল ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। যদিও ক্যাম্প কখন শুরু হবে সে বিষেয় এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
৯, ১২ এবং ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচকে সামনে রেখে পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগেভাগে দেশ ছাড়বে দল।
ইউনুস জানান, তিন ম্যাচের সিরিজের আগে দল সেখানে একটি অনুশীলন ম্যাচও খেলবে টাইগাররা। তিনি বলেন, ‘২ মে ইংল্যান্ডে পৌঁছাবে দল। এরপর আরও কিছু অনুশীলন সেশন হবে আমাদের। ৫ মে’র পর আমরা একটি অনুশীলন ম্যাচও খেলবো। আমাদের অনুশীলনের জন্য অল্প সময় দিতে চেয়েছিলো কিন্তু আমরা আরও কিছু দিন চেয়েছিলাম। তাই আমরা তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছাবো।’
ইউনুস আরও জানান, ৫ মে দলের সাথে যুক্ত হবেন ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে ইতোমধ্যে কোলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়া লিটন দাস। তবে সময় মত দলে যোগ দিবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান।
ইউনুস বলেন, ‘এনওসি আরও দুই দিন বাড়াতে চেয়েছিলেন লিটন এবং আমরা তাকে অনুমতি দিয়েছি। তাই ৫ মে দলে যোগ দিবেন তিনি। সময় মতো দলে যোগ দিবেন মুস্তাফিজ।’
আয়ারল্যান্ডে দলের সাথে সঠিক সময়ে যোগ দিবেন পারিবারিক কারনে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়া সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!