1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

প্রতিনিধি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী ওয়ারিয়র্স। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই দুই ওপেনারকে হারালেও শান্ত-মুশফিকদের দুর্দান্ত ব্যাটিয়ে ভালো সংগ্রহের দিকেই এগোতে থাকে রাজশাহী। কিন্তু শান্ত-মুশফিকদের বিদায়ের পর মন্থর হয় রানের গতি। ফলে ভালো সংগ্রহ পায়নি তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৩০ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৬, জিমি নিশাম ১২ ও সাহিবজাদা ফারহান ১৪ রান করেন। বাকিরা দশের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ভালো জয়ের দিকেই ছিল সিলেট টাইটানস। কিন্তু লোয়ার মিডল অর্ডারদের ব্যর্থতায় সহজ ম্যাচটাও জিততে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেন পারভেজ হোসেন ইমন। ৩১ রান করেন মুমিনুল হক। আর ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২৭ রান।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রিপন মণ্ডল। বিনুরা ফার্নান্দো পেয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!