1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরিজের আগে সাকিবদের কণ্ঠে সেই ‘অপরাধী’ গান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সিরিজের আগে সাকিবদের কণ্ঠে সেই ‘অপরাধী’ গান

প্রতিনিধি

আফগানিস্তানের বিপক্ষে রোববার শুরু টাইগারদের বহুল আলোচিত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। যে সিরিজ নিয়ে চারদিকে কঠিন লড়াইয়ের বাতাবরণ সাকিব আল হাসানের দলের জন্য। তার উপর আফগান ‘এ’ দলের বিপক্ষে শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। তবে কি দেরাদুনে টিম টাইগারদের মনে বিষাদ আর শঙ্কার মেঘ?

সাকিব আল হাসান টাইগার ভক্তদের সেই ভাবনাকেই যেন উড়িয়ে দিতে বললেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে দলের এমন এক ভিডিও পোস্ট করলেন, যা দেখে সমর্থকদের হৃদয় আনন্দের নৃত্যে মেতে উঠতে বাধ্য।

দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের ড্রেসিং রুমে সবাই মিলে গলা ছেড়ে গান করছেন টাইগাররা। কৃত্রিম তবলা বাজাচ্ছেন কেউ, কেউবা গিটার। টাইগারদের সবার সম্মিলিত কণ্ঠের গানটি যে কারো হৃদয় কাড়তে বাধ্য।

সাকিবরা কোরাস করে গাইছেন সাম্প্রতিক সময়ে ঝড় তোলা ‘অপরাধী’ গানটি। যে গানের কথা, ‘মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাইরে!’ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মিরাজদের হুই-হুল্লেড়ে গানটি যেন ড্রেসিং রুমের পরিবেশটাই দিয়েছে বদলে।

মাসখানেক আগে আরমান আলিফের এই ‘অপরাধী’ গানটি প্রকাশ হয় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। দারুণ জনপ্রিয় এই গানটি আবার কয়েকদিন ধরে ফেসবুকে ভাইরাল টুম্পা খানের কণ্ঠে। তিনি অবশ্য গানের কথা বদলে গেয়েছেন, ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে…।’

টাগাইগার ড্রেসিং রুমের বড় বেঞ্চে বসে গলা মেলানোর সঙ্গে তবলা বাজিয়ে যাচ্ছেন আবুল হাসান রাজু, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি। সাকিব হাসছেন আর নিজেও তবলা বাজাচ্ছেন। আরেক বেঞ্চে আরিফুল যেন তবলা বাজানোর প্রতিযোগিতায় মেতে।

আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু ব্যাটকেই বানিয়ে ফেলেনছেন গিটার। রুবেল, মোসাদ্দেক, লিটন মিলিয়ে যাচ্ছেন গলা। তবে দলের কেউ একজন এই চিত্র ভিডিও করতে ব্যস্ত ছিলেন। কয়েকজন বোধহয় অন্য রুমে ছিলেন। ভিডিওতে দেখ যায়, এমন গানের সুর শুনে তারাও ড্রেসিং রুমে চলে আসেন।

সাকিবের পোস্ট করা এমন ভিডিওর পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগের আলোচনা বদলে যেতে বাধ্য। টাইগাররা অন্তত বিমর্ষ নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!