1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে মিশুক চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরাজগঞ্জে মিশুক চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় ক্লুলেস মিশুক চালক আমিরুল ইসলাম (২০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটো মিশুকের যন্ত্রাংশ ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, নিহত আমিরুল ইসলাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। গত ৫ আগস্ট দুপুরে তিনি তার অটো মিশুক নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সলঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরবর্তীতে ১৮ অক্টোবর বিকেলে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল উত্তরপাড়া গ্রামের একটি ডোবায় কচুরিপানার নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে নিহতের মা কাপড় দেখে মরদেহটি তার ছেলে আমিরুল ইসলামের বলে শনাক্ত করেন।
ঘটনার পর সলঙ্গা থানায় অপহরণ মামলা রুজু হয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন, চক নিহাল গ্রামের সাহেব আলী প্রামানিক (২৫) ও তাড়াশ উপজেলার ওয়াসিন গ্রামের আব্দুল আজিম প্রাং (৩১)।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতের অটো মিশুকের হ্যান্ডেল, মিটার, হেডলাইট, টায়ার ও বডি উদ্ধার করা হয়। পরে একই গ্রামের মনিরুজ্জামান সরকারকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় ভিকটিমের অটো মিশুকের চারটি ব্যাটারি।
গ্রেপ্তারকৃত তিনজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আসামি সাহেব আলী ঋণ থেকে বাঁচতেই মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আমিরুল ইসলামকে হত্যা করে। পরে মিশুকের ব্যাটারি বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!