1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ছবিটি ২০১৯ সালের : জেলা পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিরাজগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ছবিটি ২০১৯ সালের : জেলা পুলিশ

প্রতিনিধি

সিরাজগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ছবিটি ২০১৯ সালের : জেলা পুলিশ
সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘সায়দাবাদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর তা জেলা পর্যায়ে ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জের সয়দাবাদে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনার সৃষ্টি হয়।

তবে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার এই ছবি ব্যবহার করে সংবাদটি করা হয়েছে। সম্প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ বদ্ধপরিকর।

এছাড়া সংবাদে ব্যবহার করা ছবিটি “Md Parvez Sarker” নামক একটি ফেসবুক আইডি থেকে ২০১৯ সালে প্রোফাইল পিকচার হিসেবে যে দিয়েছিল, সেটির প্রমাণও দেখিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, যে কোনো সংবাদ প্রচারিত হলে সাধারণ মানুষের যাচাই বাচাই করা উচিত। সেটা আসলে সঠিক কিনা।

সাংবাদিকদের নিয়ে তিনি আরও বলেন, আর যারা এই ধরনের সংবাদ প্রচার করে, তাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এসব সংবাদ প্রচারের আগেও যাচাই করে দেখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!