ইপেপার / প্রিন্ট
সিরাজগঞ্জ জেলায় নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে সদর, সলঙ্গা, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকা থেকে বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের ২০ নেতাকর্মীকে আটক করেছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত বিএনপি নেতাকর্মীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।