1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সিরাজগঞ্জে নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীর পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রায়গঞ্জ উপজেলার চর ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
জানা গেছে, রায়গঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গবাদিপশুর ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। রোববার (৯ নভেম্বর) রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাননি। বুধবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির পাশের ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা এখন পর্যন্ত কোনো কিছু পায়নি। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
সলঙ্গা থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে একইদিন সকালে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচে ফুলজোড় নদীতে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৬ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে। পরনে ছিল নীল লুঙ্গি ও কমলা রঙের জ্যাকেট।
উল্লাপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ এখনও থানায় আসেনি। থানায় আনার পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!