1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধি

সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ি মহল্লায় টানা দুই দিন ধরে উত্তেজনা ছড়িয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৮-৩০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার কাঠেরপুল এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবেশ স্বাভাবিক হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে এলে আবারও দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই বিরোধের জেরে শনিবার (৬ ডিসেম্বর) রাতে প্রথম দফায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, দুপুরে সংঘর্ষ বন্ধ হলেও সন্ধ্যা নামতেই আবার সংঘর্ষ শুরু হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে খবর পাওয়া মাত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!