1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১৫

প্রতিনিধি

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১৫
সিরাজগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির তিন দফা হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়িতে অবস্থিত মেফতাউল উলুম কওমিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। একই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।

জেলা জামায়াতের অভিযোগ, ওয়াজ মাহফিল চলাকালে মঞ্চে প্রথম দফা হামলার ঘটনা ঘটে। এরপর বক্তৃতা শেষে জামায়াতের আমির রাস্তায় বের হলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। সর্বশেষ সোনামুখী বাজারের চৌরাস্তায় তৃতীয় দফা হামলার ঘটনা ঘটে। এ সময় জামায়াতের নেতাকর্মীদের দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

হামলায় আহতদের মধ্যে শহীদ এম. মনসুর আলী হাসপাতালে তিনজন, বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হন এবং ৮ থেকে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, একটি ইসলামী জালসা কোনো রাজনৈতিক মঞ্চ নয়৷ শাহীনুর সাহেবের লোকজন স্লোগান দিতে দিতে মিছিল আকারে মঞ্চের দিকে আসে। এটা স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবে নেননি, তাই ঝামেলা হয়েছিল৷ আমি নিজেই আধাঘণ্টা কথা বলে পরিস্থিতি শান্ত করে বাড়িতে চলে আসি৷ আর একটা ছেলেকে যে মারার কথা বলা হয়েছে, সেই ছেলেটা জামায়াতের কেউ না, সে আওয়ামী লীগ করে। আমার দলীয় কর্মীরা কেউ কিছু করেনি, যা করেছে স্থানীয় বাসিন্দারা৷ আমাদের ওপর এভাবে অভিযোগ দিয়ে কাজটা ঠিক করেনি৷

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম  বলেন, মঞ্চের হামলার সময় বিএনপির সেলিম রেজা এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর দ্বিতীয় দফায় হামলার বিষয়ে আমি সেলিম রেজাকে ফোন করলে, সে বলে আমি সব নেতাকর্মী নিয়ে চলে আসছি। আমি বললাম, মঞ্চে যারা গন্ডগোল করেছে, এরাই সেই লোক। সে উত্তরে বলল, ঠিক আছে আমি দেখতেছি। তারপর সে আমাকে আর কিছু জানায়নি৷ তখন পরিষ্কার হলো তার ইন্ধনেই এসব হয়েছে। তৃতীয়বার পুলিশকে আমি জানালে, পুলিশ এসে ঘুরে গেছে।

এ ঘটনার বিষয়ে জানতে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েতুর রহমান ঢাকা পোস্টকে বলেন, থানায় কোনো অভিযোগ নেই। টেলিফোনে জামায়াতের আমির অভিযোগ জানানোর পরে পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হন। এক মাহফিলে দুজনই অতিথি ছিলেন৷ ওইখানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়েছে। পরে রাস্তায় আবার দুই পক্ষের দেখা হয়। তখন একটা ছেলের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। সে সময় জামায়াতের একটা ছেলের মোটরসাইকেলের মিটার ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!