1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জে গোপন ১১ গোডাউন শনাক্ত, ভোজ্যতেল ডিলারকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিরাজগঞ্জে গোপন ১১ গোডাউন শনাক্ত, ভোজ্যতেল ডিলারকে জরিমানা

প্রতিনিধি

সিরাজগঞ্জে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গোপন গোডাউনের সন্ধান পেয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় ‘মেসার্স সঞ্জয় অ্যান্ড ব্রাদার্স’-এর বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, শুরুতে ডিলার পক্ষ থেকে মাত্র দুটি গোডাউনের তথ্য দেওয়া হয়। তবে তল্লাশি চালিয়ে প্রথমে তিনটি গোডাউনে ভোজ্যতেল পাওয়া যায়। পরে ধারাবাহিক অনুসন্ধানে একে একে মোট ১১টি গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে আটটি গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য গোপনে মজুত রাখা হয়েছিল।

ডিলার সমরেন্দ্র নাথ দাস এসব গোডাউনের তথ্য গোপন রাখেন বলে অভিযোগ উঠে। ভোজ্যতেলসহ অন্যান্য খাদ্যপণ্য মজুতের বিষয়টি সঠিকভাবে প্রকাশ না করায় তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তাকে দুই ধারায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং পণ্য মজুত করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

এ বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, “বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালানো হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং বাজার মনিটরিং জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!