1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই। সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই। সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই। সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক।

সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক রফিকুল আলম খান আর নেই। রবিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তিনি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃতকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই শফিকুলনআলম আরঙ জানান মরহুম রফিকুল আলম খানের জানাজা নামাজ রবিবার বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আর এক সাবেক আহবায়ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস জানান,রফিকুল আলম খান মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজসেবক ছিলেন। তিনি সাহসী ও মেধাবী সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ,বাংলাদেশ বেতার,দৈনিক প্রথম আলো ও দৈনিক আমার দেশ পত্রিকায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না শোক বার্তায় জানিয়েছেন, রফিকুল আলম খানের ইন্তেকালে,সিরাজগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিকতা ও মানবাধিকার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক,একজন নির্ভীক, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক, তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একই সঙ্গে মহান আল্লাহপাক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই গভীর শোকের সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!