1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিভিল সার্জন অফিসে ফিটনেস সনদ নিতে গিয়ে ঘুষের অভিযোগ শিক্ষকের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিভিল সার্জন অফিসে ফিটনেস সনদ নিতে গিয়ে ঘুষের অভিযোগ শিক্ষকের

প্রতিনিধি

লালমনিরহাট সিভিল সার্জন অফিসে মেডিকেল ফিটনেস সনদ নিতে এসে ঘুষের অভিযোগ তুলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরা। অভিযোগের কেন্দ্রে অফিসের প্রধান সহকারী, স্থানীয়ভাবে পরিচিত ‘বড়বাবু’ নারায়ণ চন্দ্র।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই সিভিল সার্জন অফিসে ভিড় করেন ২৩৫ জন নিয়োগপ্রাপ্ত শিক্ষক। চাকরির চূড়ান্ত ধাপ হিসেবে তাদের মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দিতে হয়। ভুক্তভোগীদের দাবি, এই সুযোগেই প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করা হয়েছে। ‘রমজান মাসে চা-মিষ্টি খাওয়ার খরচ’ বলে কোনো রশিদ ছাড়াই এই টাকা নেওয়া হয়।

কালীগঞ্জ থেকে আসা এক শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, ফিটনেস সনদ নিতে গেলে নির্ধারিত কোনো সরকারি ফি ছাড়াও ২০০ টাকা করে চাওয়া হয়। প্রতিবাদ করলে নানা অজুহাতে দেরি ও হয়রানির আশঙ্কা দেখানো হয়। বাধ্য হয়েই তারা টাকা দিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পাওয়ার পর কিছু সময়ের জন্য টাকা নেওয়া বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।

অফিস সহায়ক সাহেদ প্রকাশ্যে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, বড়বাবু নারায়ণ চন্দ্রের নির্দেশেই তিনি সবার কাছ থেকে টাকা তুলেছেন। কেউ ২০০, কেউ ১০০ টাকা দিয়েছেন। সংগ্রহ করা অর্থ বড়বাবুর কাছেই জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণ চন্দ্র প্রথমে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে পরে সাংবাদিকদের উপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনারা আসায় টাকা নেওয়া বন্ধ করা হয়েছে। তার বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সিভিল সার্জনের কক্ষের সামনেই এই অর্থ আদায়ের ঘটনা ঘটলেও জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম দাবি করেছেন, তার কাছে কেউ লিখিত অভিযোগ দেননি। তিনি বলেন, সরকারি কাজে কোনো ধরনের টাকা বা ঘুষ নেওয়া সম্পূর্ণ বেআইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!