1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিন্ডিকেট নয়, উন্মুক্ত প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সিন্ডিকেট নয়, উন্মুক্ত প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

প্রতিনিধি

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার অতীতের মতো নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণে আগ্রহী নয়।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ অবস্থান তুলে ধরেন।

মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতার ভিত্তিতে নতুন ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিনি আরও জানান, সরকার চায়—যেসব লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি যোগ্য, তাদের জন্য শ্রমবাজার উন্মুক্ত থাকুক। এ লক্ষ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রমবাজারে স্বচ্ছতা বাড়বে এবং কর্মী প্রেরণ প্রক্রিয়ায় ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!