1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

প্রতিনিধি

বিগ ব্যাশের ফাইনালে সিডনি সিক্সার্সকে পাত্তাই দিল না পার্থ স্কচার্স। ৬ উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিবিএলের শিরোপা নিজেদের করে নিল ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে নেমে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় সিডনির ইনিংস। জবাবে ১৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পার্থ।

বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডটি আগে থেকেই ছিল পার্থ স্কচার্সের দখলে। এবার শিরোপার সংখ্যাটা আরেকটু বাড়ালো তারা। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সিডনি সিক্সার্স। এছাড়া দুইবার শিরোপা জিতেছে ব্রিসবেন হিট। আর একবার করে চ্যাম্পিয়ন হয়েছে সিডনি থান্ডার, মেলবোর্ন রেনেগাডস, মেলবোর্ন স্ট্রাইকার্স ও হোবার্ট হারিকেন্স।

পার্থে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স। মাত্র ৭ রান করে আউট হন ওপেনার ড্যানিয়াল হিউজ। এরপর ২৪ রান করে করেন ওপেনার স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও দলনেতা মোজেস হেনরিকস। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

পার্থ স্কচার্সের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পাইনে। দুটি উইকেট পেয়েছেন মাহলি বেয়ার্ডম্যান।

মাত্র ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতেই আসে ৮৫ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। মাত্র ২২ বলে ৩৬ রান করেন ফেরেন অ্যালেন। পরের উইকেটে নেমে ৫ রান করেন অ্যারন হার্ডি। আর ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৪৪ রান। আর দলনেতা অ্যাস্টন টার্নার করেন মাত্র ২ রান।

এরপর কুপার কনোলিকে নিয়ে জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। ২৯ রানে ইংলিশ ও ২ রানে কনোলি অপরাজিত থাকেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!