1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিঙ্গেল লাইনে চলছে ট্রেন "মেট্রোর তারে ঘুড়ি" - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সিঙ্গেল লাইনে চলছে ট্রেন “মেট্রোর তারে ঘুড়ি”

প্রতিনিধি

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রো ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।

তিনি আরও জানান, শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।

ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মেট্রোরেলের উপরে হ্যাঙ্গারের মতো একটি ডিভাইস আছে, যেটি তারের সঙ্গে টাচ করে করে ট্রেনটি সামনে যেতে থাকে। এছাড়া উপরের তারে ১৫০০ ভোল্ট। সেই ডিভাইসটি তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এগিয়ে চলে ট্রেনটি। এই দুইটি অংশের মাঝখানটা এতোটাই সেনসিটিভ যে এর মাঝে যদি কিছু লেগে থাকে তাহলে স্পার্ক করে আগুন ধরে যাবে। আর আগুন ধরলে সাথে সাথেই ট্রেনটি বন্ধ হয়ে যাবে।

মেট্রোরেলের এ কর্মকর্তা আরও জানান, বিষয়টি এতোটাই সেনসিটিভ যে তারে কোনো কিছু থাকলে আমরা সাথে সাথে ট্রেনটি বন্ধ করে দেই। আর এটি দেখার জন্য প্রতিদিন আমাদের সুইপিং ট্রেন চালানো হয়।

জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, মেট্রোরেলের অ্যালাইনমেন্ট ও স্টেশন এলাকার আশেপাশে কেউ যেন ঘুড়ি না ওড়ায় সেটি আপনাদের মাধ্যমে জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। কারণ বিষয়টি এতোটাই সেনসিটিভ যে এটি তাদের আনন্দের উড়ানো ঘড়ির চাইতেও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। চালুর ২ দিন পর ৩১ ডিসেম্বর মেট্রোরেলের ইলেকট্রিক তার এবং রেল লাইনের উপরে ফানুস পড়ার ঘটনা ঘটে। এ কারণে ২০২৩ সালের ১ জানুয়ারি মেট্রোরেল চলতে প্রায় ২ ঘণ্টা বিলম্ব হয়। যে কারণে মেট্রোরেল তথা সরকারের আর্থিক লোকসান সাধিত হয়। এ ছাড়াও মেট্রোরেলের বড় ক্ষয়-ক্ষতির সম্ভাবনা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!