1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সালিশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

সালিশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ

প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে মেয়ের শ্বশুরবাড়িতে জমিজমা নিয়ে বিরোধের সালিশ করতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রাজৈরের আমগ্রাম এলাকায় জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মিমাংসা করতে মঙ্গলবার সকালে ওই বাড়িতে সালিশীর জন্য যান জাকির। পরে সালিশীর সময় বাগতিণ্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে রক্তাক্ত জখম করে। স্বজনরা উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় তাদের রাজৈর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত্যু ঘোষণা করেন এবং আহত দুইজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের পুত্র। তিনি রাজৈরে বাসস্ট্যান্ডে ফল ব্যবসায়ী ছিলেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!