1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সার্বিক মূলধন বাড়লেও শীর্ষ দশের কমেছে ২১ হাজার কোটি টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সার্বিক মূলধন বাড়লেও শীর্ষ দশের কমেছে ২১ হাজার কোটি টাকা

প্রতিনিধি

সার্বিক মূলধন বাড়লেও শীর্ষ দশের কমেছে ২১ হাজার কোটি টাকা
দেশের পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকার বেশি। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর ভূমিকা সবচেয়ে বেশি।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) পর্যন্ত পুঁজিবাজারে সব কোম্পানিগুলোর যৌথভাবে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা। তবে, শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা। শীর্ষ কোম্পানিগুলোর বাজার মূলধন কমায় পুরো বছরজুড়ে পুঁজিবাজারে সূচক ও লেনদেন নিম্নমুখি ছিল।

আর মাত্র দুদিন পর শেষ হতে যাওয়া বছরটিতে বাজার মূলধন বিবেচনায় শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, বেড়েছে ৩টির। এ বছর সবচেয়ে বেশি ৮ হাজার ৪৮০ কোটি টাকার বাজার মূলধন কমেছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকা।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ কোটি টাকা। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন কমেছে ২ হাজার ২৯২ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১২ হাজার ৪৭৬ কোটি টাকা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪০ কোটি টাকা। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৪৫৪ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩০ কোটি টাকা।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাজার মূলধন এ বছর ৪৮১ কোটি টাকা কমেছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৬৫ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৪ কোটি টাকা। আর রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১৫৭ কোটি টাকা। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৪ হাজার ৮২৩ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬৬ কোটি টাকা।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন এ বছর ৪ হাজার ১৫০ কোটি টাকা বেড়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ব্যাংকটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৬৭২ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর শেষে ব্যাংকটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১২ হাজার ৮২২ কোটি টাকায়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন ১ হাজার ১৮৯ কোটি টাকা বেড়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৯ কোটি টাকা। আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন এ বছর সামান্য বেড়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১০ হাজার ৩৮৫ কোটি টাকা। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!