1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারা বিশ্বে পরকীয়াকে একটি বড় সামাজিক সমস্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সারা বিশ্বে পরকীয়াকে একটি বড় সামাজিক সমস্যা

অনলাইন ডেস্ক :

হিসেবে বিবেচনা করা হয় এবার সেই অপরাধের দায়ে সুন্দরী প্রতিযোগিতা থেকে লাভ করা সেরার মুকুট হারালেন ‘মিস জাপান’ ক্যারোলিনা শিনো। ২৬ বছর বয়সি এই সুন্দরী দুই সপ্তাহ আগেই মুকুটটি জিতেছিলেন।

ইউক্রেনে জন্ম নিয়েছিলেন ক্যারোলিনা শিনো। তবুও প্রথা ভেঙে তাকেই করা হয়েছিল ‘মিস জাপান’। সেই মুকুট দুই সপ্তাহও মাথায় রাখতে পারলেন না ক্যারোলিনা। স্থানীয় একটি ট্যাবলয়েড পত্রিকায় এক বিবাহিত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের খবর ফাঁস হতেই তিনি পদত্যাগ করলেন।এর আগে ‘মিস জাপান’ প্রতিযোগিতা শুরুর পর ক্যারোলিনা শিনোর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও ‘মিস জাপান’ হওয়ার পর অনেকেই তাকে জাতি নিরপেক্ষতার জায়গা থেকে স্বাগত জানিয়েছিলেন। বলেছিলেন, তিনি রক্ষণশীল জাপানি সৌন্দর্য ধারণার প্রথা ভেঙেছেন।

কিন্তু ‘মিস জাপান’ প্রতিযোগিতা শেষ হওয়ার দুই সপ্তাহের মাথায় জাপানের ‘শাকুনা বুনশুন’ নামের একটি ম্যাগাজিনে ক্যারোলিনার সম্পর্কের বিষয়টি প্রকাশ হয়। প্রতিবেদন বলছে, ক্যারোলিনা এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সুন্দরী প্রতিযোগীতার আয়োজকরা জানান, ক্যারোলিনা স্বীকার করেছেন ওই ব্যক্তি বিবাহিত ও তার পরিবার আছে। আয়োজকদের ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চান তিনি। সেই সঙ্গে মুকুটও ফিরিয়ে দেন।ক্ষমা প্রার্থনা বার্তায় ক্যারোলিনা বলেছেন, ‌‘আমি সত্যিকার অর্থেই এমন বড় ভুলের জন্য দুঃখিত। আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, যারা আমাকে সমর্থন করেছেন।’

এদিকে, ‘মিস জাপান’ অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বাকি বছরের জন্য ‘মিস জাপান’ পদটি ফাঁকাই থাকবে। কয়েকজন রানার আপ থাকার পরও কাউকে এই মুকুট পরানো হবে না। তাতে নতুন বিতর্ক সৃষ্টি হবে বলে মনে করছেন অ্যাসোসিয়েশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!