ইপেপার / প্রিন্ট
দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করছে সরকার। এ উদ্যোগের আওতায় সারাদেশে ফুটবল, ক্রিকেটসহ মোট ৭টি খেলায় প্রতিভাবান শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আগামী এপ্রিল থেকে মাঠপর্যায়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচি বাস্তবায়ন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সহযোগিতা করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (২৯ মার্চ ২০২৬) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক স্মারকে জানানো হয়, দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা বাছাই করা হবে। নির্বাচিতদের পরবর্তীতে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এই কর্মসূচির আওতায় সাতটি খেলায় প্রতিভা অনুসন্ধান করা হবে—
প্রতিভা অনুসন্ধান কার্যক্রমে দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করা হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ ও অবকাঠামো ব্যবহারের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।
মাউশি তাদের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।
সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন তারকা তৈরি করা সম্ভব হবে।