1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বেড়ে ছিল, এটি আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, তাও বাস্তবে স্পষ্ট। জিয়াউর রহমানের খাল খননের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি আবারও কৃষকের জমিতে পৌঁছাতে পারবে।রোববার (২২ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করবো না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না। তবে নির্বাচনী ব্যবস্থাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

তিনি বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বরিশালে পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীতেও এসব কাজ আরও গতিশীল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!