1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারাদেশে সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সারাদেশে সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তা‌রের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রে‌খে‌ছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

এদিকে, বাজুসের সহ-সভাপতির গ্রেপ্তার প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া রিপনুল হাসান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক থানায় আটটি মামলা রয়েছে। তার রিমান্ড চাওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রিপনুল হাসানের বিরুদ্ধে মামলা হয়।

সোনার ব্যবসায়ীরা জানান, হয়রানি করার উদ্দেশ্যে রিপনুল হাসানকে গ্রেপ্তা‌র করা হয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় বাজুস।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ী সমাজে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা গভীর উদ্বেগজনক এবং তা সুপরিকল্পিত হয়রানির অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!