1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মেহেদী হাসান (২৫), মো. রিপন (২০) ও মো. হৃদয় ইসলাম (২৪)। আসামি মেহেদী ও হৃদয়ের দুই দিন এবং রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাহ ফারজানা হকের আদালত রিমান্ডের এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদন বলা হয়, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদঘাটিত না হলে জামিন পেয়ে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি ন্যায়বিচারে বিঘ্ন ঘটবে। আসামিরা এজাহারে বর্ণনায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মর্মে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আসামিরা অভ্যাসগত অপরাধী। আসামিদের সঠিক নাম, ঠিকানা ও পিসি/পিআর যাচাইয়ের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন।

মামলার সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় গত ১৩ মে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহত সাম্যর বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!