1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাময়িক বহিষ্কার ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী অর্ণব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সাময়িক বহিষ্কার ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী অর্ণব

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তার ঘটনায় অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে সিন্ডিকেট সভায় তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যেই ঘটনার সুস্থ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, অভিযুক্ত অর্ণবের জামিন হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ পর্যন্ত ২০-২৫ টিরও বেশি বিভাগের শিক্ষার্থীরা এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছেন এবং অভিযুক্তকে চাকরিতে বহাল রাখা হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন।

সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য তদন্ত কমিটির আহ্বায়ক রফিক স্যারের সঙ্গে কথা বলেছি। স্যার জানিয়েছেন আগামীকাল অথবা রোববারের মধ্যেই বৈঠক শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। পরবর্তীতে বিষয়টি সিন্ডিকেটে উঠলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাকে আর দেখতে চায় না এবং ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে সেহেতু আমরা তার স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!