1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাময়িক বন্ধের পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

সাময়িক বন্ধের পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিনিধি

সাময়িক বন্ধের পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে এই রেললাইনের একটি অংশে আগুন দেওয়ার কারণে এই ঘটনা ঘটে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জারিয়া ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেন আটকা পড়ে যায়। এরপর সকাল ৯টা থেকে ১০টা ৫৬ মিনিট পযর্ন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে ১০টা ৫৬ মিনিটের দিকে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

জানা যায়, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে গতকাল শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে দলীয় প্রার্থিতা নিশ্চিত করা হয়। এর পরপরই মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন দিয়ে অবরোধ করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, রেলপথের বিভিন্ন জায়গায় আগুন দেওয়ায় লাইন মেরামত শেষে গতকাল রাত সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাভিক করা হয়েছিল। পরবর্তীতে পুনরায় গোলন্দাজ গেট এলাকায় রেলপথে আগুন দেওয়ায় রাত ১টার পর আটকে পড়া ১০টি ট্রেন ছেড়ে যায়। এরপর আজ ঢাকা থেকে নেত্রকোণার জারিয়া ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে এসে আটকা পড়েছিল। গোলন্দাজ গেটে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ লোকজন। বিষয়টি আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!