1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভার ৯ নং ওয়ার্ড ব্যবসায়ীকে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাভার ৯ নং ওয়ার্ড ব্যবসায়ীকে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিনিধি

সাঈফ মাহমুদ:-সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আইয়ুব খান নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে শাহাদাৎ নামে অপরপক্ষেরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান দীর্ঘদিন ধরে ‘ভাই ভাই খাবার হোটেল’ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন, সাকিব, মকবেলসহ ১০-১২ জন দেশিয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং বুক পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তবে এ ঘটনায় সাকিব খান বাদী হয়ে পাল্টা অভিযোগ দিয়েছেন সাভার মডেল থানায়। সেখানে বলা হয়, প্রতিবেশী গার্মেন্টস কর্মী রিয়া মনিকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা থেকে ঘটনার সূত্রপাত। এর প্রতিবাদ করায় শাহাদাৎ হোসেনকে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এসময় এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার কথাও উল্লেখ করা হয়। পরে শাহাদাৎকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!