ইপেপার / প্রিন্ট
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর সাভার থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব হোসেন সামির। নতুন এ নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে নেতাকর্মীদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে।
রোববার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি মাধ্যমে কমিটি ঘোষণা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। এর আগে শুক্রবার কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
আংশিক পূর্ণাঙ্গ এই কমিটিতে স্থান পাওয়া ১৮৮ জনের মধ্যে সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।
এই কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।
তাছাড়াও মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে । আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।
অন্যদিকে, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। সেইসঙ্গে দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।
“নবনির্বাচিত নেতৃত্বকে আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে জেলা কমিটির অনুমোদনের জন্য দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।”