1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে সাংবাদিকদের ওপর হামলা: মামলা, ৪ সন্ত্রাসী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সাভারে সাংবাদিকদের ওপর হামলা: মামলা, ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি

সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় দুই সাংবাদিক জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার সকালে সাভার মডেল থানার ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষ থেকে ২১ জনের নাম উল্লেখসহ আরও ৪০–৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।

আহতরা হলেন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

মামলার এজাহার অনুযায়ী, সাংবাদিকরা রাজাশন এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের একটি রিকশা গ্যারেজে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে রিমান্ড চেয়ে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!