ইপেপার / প্রিন্ট
ঢাকার সাভারে কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায়
র্যাব ৪এর অভিযান চালিয়েছে সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় একটি গ্যারেজে এই অভিযান চালায় র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ (সিপিসি ২) সাভার ক্যাম্প| এসময় একটি বিদেশী পিস্তল,তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়| আটক সন্ত্রাসীরা হলো সুমন,জাহিদ ও সবুজ| অভিযানের নেতৃত্ব দেন সাভার র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার শাহীনুর কবির|
র্যাব জানায়,সন্ধ্যায় গোপন সংবাদের ভিতিত্বে শামীমের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়| এসময় শামীমকে না পেলেও তার তিন সহযোগীকে অস্ত্র গুলিসহ আটক করা হয়| অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব|
শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে আটকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে|