1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে লেগুনায় চাঁদাবাজি, আটক ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সাভারে লেগুনায় চাঁদাবাজি, আটক ৩

প্রতিনিধি

স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  সাভারে লেগুনা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে নগদ টাকাসহ ৩ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ এর একটি দল। বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় চাঁদা তোলার সময় তাদের আটক করা হয়। পরে রাতেই তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৪ জানায়, আশুলিয়ার চারাবাগ টু বিরুলিয়া রোডে চলাচলরত লেগুনা থেকে আক্রান এলাকায় জাহাঙ্গীর সরকার, আবির খান ও রোহান নামের তিন যুবক মাসুদ ভাই নামের এক ব্যক্তির নির্দেশে লেগুনা থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করছিলেন। পরে বিষয়টি ভুক্তভোগীরা র‌্যাব-৪ কে জানালে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে তিন চাঁদাবাজনকে হাতে নাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে উত্তোলন করা চাঁদাবাজির প্রায় ১৮ হাজার টাকা জব্দ করে। পরে রাতেই তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। র‌্যাব আরও জানায়, যার নির্দেশে তারা লেগুনা থেকে চাঁদা আদায় করছিলেন মাসুদ ভাই নামের ওই ব্যক্তিকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে বিভিন্ন অপরাধে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!