1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাভারে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০১৮,

সাভার প্রতিনিধি দিদার

‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার কারণ’- এ স্লোগানকে সামনে রেখে সাভারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। র‌্যালি শেষে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডা. এনামুর রহমান বলেন, যারা মাদক সেবন করে তারা দেশ ও সমাজের শত্রু বর্তমান সরকার মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করছে। তাই মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করে সমাজে সুন্দর ও সুষ্ঠুভাবে ফিরে আসা দরকার।

এদিকে বিক্রি ও সেবন করা থেকে সমাজে ফিরে আসা বেশ কয়েকজন ব্যক্তিকে কারিতাসের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ও মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!