1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা ভিডিও সহ ! - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা ভিডিও সহ !

প্রতিনিধি

সাভার প্রতিনিধ:
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ও গামছা পিছিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা ও এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (২৮ জানুয়ারি) মোঃ আনসার মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাদী আনসার মিয়া বলেন, গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিনবাজার হিজলা আমার বর্তমান বাসার সামনে দিয়ে যাওয়ার সময় জোরপূর্বক তুলে নিয়ে বাড়িতে তালা বদ্ধ করে। আমার ছেলেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। উপজেলার আমিন বাজারে হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ সাজ্জাদ হোসেন বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা সম্পর্কিত পূর্ব বিরোধের জের ধরিয়া আমিনবাজার হিজলা গ্রামের বিবাদী নিপু (২৫), পিতা-জাহাঙ্গীর, মাতা-হেলেনা, জিহাদ (২২), পিতা-ওয়াহিদ, সাং-বড়দেশি, আমিনবাজার, ওয়ার্ডের নং-০৩, নূহ (৫০), পিতা-মৃত আরিফ, নুরু মিস্ত্রী (৫৫), পিতা-অজ্ঞাত, হেলেনা (৫৮), স্বামী-জাহাঙ্গীর, তাহারন (৫৪), স্বামী-যুক্ত মিস্ত্রী, তাহামিনা (৩০), পিতা-রুরু মিস্ত্রী, হিজলা গ্রামের আমার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৩২) কে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ভয়ভীতিসহ হুমকী ধামকি দিয়ে আসিতেছে। আমরা উল্লেখিত বিবাদীদের কর্মকান্ডে হইতে বিরত থাকিতে বলিলে উল্লেখিত বিবাদী আমাদের সহিত চরম বিরোধে জড়িয়ে পড়ে। এমতাবস্থায় গত ইং ২৭ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটে আমার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাভার মডেল থানাধীন আমিনবাজার হিজলা আমার বর্তমান বাসার সামনে দিয়ে যাওয়ার সময় উল্লেখিত বিবাদীসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী আমার ছেলেকে জোরপূর্বক তুলিয়া বিবাদী নূহুর বাসায় নিয়ে আটক করিয়া আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার গলায় গামছা পেচাইয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। তখন আমার ছেলে ছুটা ছুটি করিলে বিবাদীর হাতে থাকা হাতুড়িসহ লোহার রড দিয়া আমার ছেলেকে এলোপাথারীভাবে পিটাইয়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলা ফুলা জখম করে। এবং আমার ছেলে মাথায় আঘাত করিয়া ছেচা জখম করে। ঘটনার একপর্যায় আমার ছেলে ডাকচিৎকার করিলে আমার ছেলের ডাকচিৎকার শুনিয়া আমার স্ত্রী শাহনাজ বেগম (৫০), বিবাদীর বাসায় যাইয়া আমার ছেলেকে রক্ষার চেষ্টা করিলে বিবাদীরা আমার স্ত্রীর চুলের মঠি ধরিয়া টানা হেচড়া করিতে থাকে, এমনকি আমার স্ত্রীকেও এলোপাথারীভাবে পিটাইয়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলা ফুলা জখম করে। আমার ছেলের সাথে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন সহ তার অফিসের নগদ ১,৮০,০০০/= টাকা নিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাদের ডাকচিৎকার শুনে এসে তাদেরকে উদ্ধার করেন।

বাদি আনসার মিয়া সাংবাদিকদের জানান,  এ ঘটনা নিয়ে থানায় মামলা করলে তাকে হত্যাসহ তার হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!