1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে নানান আয়োজনে এসএ টিভির ১১তম বর্ষপূর্তি পালিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাভারে নানান আয়োজনে এসএ টিভির ১১তম বর্ষপূর্তি পালিত

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: সাভারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো টেলিভিশন চ্যানেল এসএ টিভির ১১তম বর্ষপূর্তি উৎসব। দিবসটি পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সাভার উপজেলা পরিষদ চত্বরে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এর পরে উপজেলা হলরুমে এসএ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসএ টিভির ঢাকার সাভার প্রতিনিধি রুপোকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম রাজীব। পরে কেক কাটা হয়।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

এ সময় সাভার প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফা, বিএফইউজের সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী নিউটন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, এসএ পরিবহনের ব্যবস্থাপক কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল আহসান সোনাহর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, সাভার ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!