1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ডেঙ্গু টেস্টে অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সাভারে ডেঙ্গু টেস্টে অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

প্রতিনিধি

সাভারে  ডেঙ্গু টেস্টে বাড়তি চার্জ আদায়ে  অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও জরিমানা

ঢাকার সাভারে নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির পাশাপাশি ডেঙ্গু টেস্টে বাড়তি চার্জ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করার হয়। পাশাপাশি অনিয়মের কারণে ১,৯০০০০(এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা সহ ২ টি প্রতিষ্ঠান সীলগালা  করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা ও দুটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া  হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম রাসেল ইসলাম নূর।

প্রতিষ্ঠানগুলো হলো, হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতাল, ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার ও এস.আর ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠান ৩টির কোনটিরই স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স হালনাগাদ ছিলো না বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে বলেন, স্যালাইনের মূল্য বেশি রাখার পাশাপাশি ডেঙ্গু টেস্টে রোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়।

এসময় ডেঙ্গু টেস্ট এন.এস ওয়ান পরিক্ষা ও স্যালাইনের মূল্য নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত আদায় করায় এস. আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা জরিমানা,

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ায় ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা এবং ডেঙ্গু রোগের এন.এস ওয়ান টেস্ট ও স্যালাইনের মূল্য অতিরিক্ত রাখার পাশাপাশি হাসপাতালের লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতালকে ১ লক্ষ ৬০ হাজার  টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইদুল ইসলামসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!