1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ডিবি (উত্তর)-এর অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সাভারে ডিবি (উত্তর)-এর অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী

সাভার প্রতিনিধি

সাভারে ডিবি (উত্তর)-এর অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভার থানা এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২৩:৪০ ঘটিকায় সাভার থানাধীন পাকিজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মওলা মোল্যা (৪০), পিতা—মৃত আলী আকবর, মাতা—আছমা বেগম। তার স্থায়ী ঠিকানা বড়বাটরা, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ এবং বর্তমান ঠিকানা কুরগাঁও নতুনপাড়া, সাভার (কাজলীর বাড়ির ভাড়াটিয়া)।
২) মোঃ শফিকুল (২৮), পিতা—মৃত মোসলেম, মাতা—শহিতন। তার স্থায়ী ঠিকানা চরনারায়নপুর, সদর থানা, জেলা রাজবাড়ী এবং বর্তমান ঠিকানা তালবাগ, সাভার, ঢাকা।
এ সময় তাদের কাছ থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ মওলা মোল্যার বিরুদ্ধে পূর্বে ০৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার থানায় মামলা নং-২৪, তারিখ-১২/০১/২০২৬ খ্রি., ধারা-৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!