1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাভারে কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধি

মো.দিদারুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় অপহরণের পর কলেজ শিক্ষার্থী ফারাবী আহমেদ হৃদয়কে হত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সামনে কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধন থেকে বলা হয়, গত ৮ মে আশুলিয়ার জামগড়া এলাকার জাবি স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারাবী আহমেদ হৃদয়কে তার চার বন্ধু অপহরণ করে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সেই মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে তাকে হত্যার পর মহদেহ বস্তায় ভরে আশুলিয়ার শ্রীপুরে একটি ডোবার মধ্যে ফেলে রাখে। নিখোঁজের পর পরিবার আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে উন্নত প্রযুক্তির সাহায্যে গেল ১৮ মে অপহরণকারীদের গ্রেপ্তার করে নিহতের মরদেহ উদ্ধার করে র‌্যাব-৪। মর্মান্তিক এই হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে কঠোর বিচার ও ফাঁসি দাবি করা হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে নিহতের পরিবার, তার সহপাঠী শিক্ষার্থী, কজেলের শিক্ষক ছাড়াও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!