1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিনিধি

মোহাম্মদ রবিউল ইসলাম সাভার প্রতিনিধিঃ সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

( ১১ এপ্রিল) মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর মরহুম ওয়াসিল উদ্দিনের নিজ বাসভবনের সামনে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে এই ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মরহুম ওয়াসিল উদ্দিনের তৃতীয় ছেলে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব এছাড়াও উপস্থিত ছিলেন, মরহুম ওয়াসিল উদ্দীনের ছোট ছেলে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

ঈদের আগ মুহূর্তে এতিম ছাত্ররা ঈদ বস্ত্র হিসাবে পায়জামা পাঞ্জাবি, টুপি, জায়নামাজ পেয়ে অনেক খুশিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রায় ২৫০ জন এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি,পায়জামা, টুপি, জায়নামাজ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন রমজানের শুরু থেকেই প্রতিদিন সমাজের হতদরিদ্র ও পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!